• ঢাকা
  • শনিবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

কাহালুতে প্রবাসীর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩০ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 .

 .

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বিশা চুনাগাড়ী গ্রামে প্রবাসীর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে স্বামীর বাড়িতে বৃষ্টি খাতুন (২৮) নামে ওই গৃহবধূর মৃত্যু হয়।নিহত বৃষ্টি খাতুন মালয়েশিয়া প্রবাসী মুক্তার হোসেনের প্রথম স্ত্রী। মুক্তার ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।গ্রামবাসীর দাবি, সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে মুক্তার অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে নওগাঁ জেলার এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। দুই দিন আগে তিনি দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তির একপর্যায়ে বৃষ্টির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ঘটনার পর থেকেই স্বামী মুক্তার হোসেন পলাতক রয়েছেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃষ্টি খাতুনের ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।. .

Ajker Bogura / TMN

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ