বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মাসুদ রানা (৪৩) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ইটবোঝাই ট্রাক (নম্বর: বগুড়া-জ-১১-০৫৮৮) পেছন দিক থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত এসআই মাসুদ রানা রংপুর জেলার কাউনিয়া উপজেলার ভগিরথ মাছহাঁড়ি গ্রামের মৃত মোতলেব আলীর ছেলে। তিনি দিনাজপুরে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান শেষে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল কালিয়াকৈর থানায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।.
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: