.
বগুড়া শহরে ফতেহ আলী বাজারের গোস্ত ব্যবসায়ী আলাল কসাইকে তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (আজ) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।.
জানা গেছে, বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর কসাই পাড়ার বাসিন্দা এবং মেরু কসাইয়ের ছেলে আলাল কসাইকে কে বা কারা তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।.
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে -এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।.
ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও হামলার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: