• ঢাকা
  • শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪১ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাকালু জয় করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। ৮ হাজার মিটারেরও বেশি উচ্চতার এই দুর্গম শৃঙ্গে সফল আরোহণের মাধ্যমে তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।.

শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে বাবর আলী ৮৪৮৫ মিটার উচ্চতার মাকালু শৃঙ্গে পৌঁছে লাল-সবুজের পতাকা উত্তোলন করেন। এই অভিযানের নাম ছিল “এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার”, যা আয়োজন করে চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’।.

অভিযানে বাবর আলীর সহযাত্রী ছিলেন আং কামি শেরপা। জানা গেছে, গত ৯ এপ্রিল থেকে অভিযানের মূল যাত্রা শুরু হয় এবং ১৮ এপ্রিল তিনি মাকালু বেসক্যাম্পে পৌঁছান। এরপর ৩০ এপ্রিল চূড়ান্ত আরোহণ শুরু হয়। পর্যায়ক্রমে ক্যাম্প-৩ (৭৪০০ মিটার) অতিক্রম করে ১ মে মধ্যরাতে শুরু হয় শীর্ষে ওঠার শেষ ধাপ।.

প্রায় ১১০০ মিটারেরও বেশি খাড়া ও ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করে শেষ পর্যন্ত ভোরে তিনি শৃঙ্গ স্পর্শ করেন। এই সাফল্য বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।.

বাবর আলীর এই অর্জনে দেশজুড়ে আনন্দের জোয়ার বইছে এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন মহল।.

.

Ajker Bogura / TMN

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ