• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেল বিয়েতে। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিয়ে করেছেন তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে।.

মঙ্গলবার (১১ আগস্ট) জর্জিনার সঙ্গে বিয়ের পর স্ত্রী ও তার হাতে থাকা বিয়ের আংটির ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন রোনালদো।.

রোনালদো ও জর্জিনা প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন। দীর্ঘ এই সময়ে তারা নিজেদের পরিবারও গড়ে তুলেছেন এবং জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত একসঙ্গে পার করেছেন।.

এর আগে রোনালদো জানিয়েছিলেন, উপযুক্ত সময় মনে হলেই তারা বিয়ের সিদ্ধান্ত নেবেন। এক সাক্ষাৎকারে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাটিও তুলে ধরেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই এক রাতে হঠাৎ জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।.

সম্প্রতি তাদের বিয়ের আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিয়ের গুঞ্জন শুরু হয়। শেষ পর্যন্ত সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই তারকা।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ