• ঢাকা
  • সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৩ পিএম
প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ২টার দিকে তারা সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো নিষ্ক্রিয় করে।.

 .

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। .

আজ রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো শনাক্ত করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।.

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। তবে গ্রেনেডগুলো কে বা কারা সেখানে রেখেছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি।.

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ২টার দিকে তারা সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো নিষ্ক্রিয় করে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর গ্রেনেডগুলো বিশেষজ্ঞ দলটি তাদের হেফাজতে নিয়েছে।.

এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিচার বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার প্রবেশপথে কে বা কোন চক্র এ ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।. .

Ajker Bogura / Md Shourov Hossain

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ