• ঢাকা
  • শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গোবিন্দগঞ্জ-বগুড়া রুটে শিক্ষার্থীবান্ধব বাস সার্ভিসের দাবি


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গোবিন্দগঞ্জ থেকে বগুড়া শহর রুটে নিয়মিত যাতায়াতকারী শত শত শিক্ষার্থী দীর্ঘদিন ধরে পরিবহন সংকটে ভুগছেন। আবাসন ও অর্থনৈতিক সমস্যার কারণে অনেক শিক্ষার্থী নিজ বাড়ি থেকে বগুড়ার আজিজুল হক কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস করতে যাতায়াত করেন। তবে পর্যাপ্ত ও নির্দিষ্ট গণপরিবহন না থাকায় প্রতিদিন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।.

শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের জন্য এই রুটে একটি পৃথক বা শিক্ষার্থী-বান্ধব বাস সার্ভিস চালু করা হলে ভোগান্তি অনেকটাই কমবে। প্রস্তাবিত বাস সার্ভিস চালু হলে গোবিন্দগঞ্জ চারমাথা থেকে শুরু করে কালিতলা, ফাসিতলা, চাপড়ীগঞ্জ, রহবল, পাকুড়তলা, মোকামতলা, মহাস্থান, গোকুল, মাটিডালি হয়ে বগুড়া শহর পর্যন্ত যাতায়াতকারী বিপুল সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে।.

শিক্ষার্থীরা জানান, প্রতিদিন সকালে বগুড়াগামী বাসে উঠতে এবং বিকেলে বাড়ি ফেরার সময় বাস পাওয়ার জন্য তাদের ভোগান্তির শিকার হতে হয়। দূরপাল্লার বাসগুলো অনেক সময় স্থানীয় স্টপেজ থেকে শিক্ষার্থী তুলতে অনীহা প্রকাশ করে। অন্যদিকে লোকাল বাস ও সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বহনের কারণে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।.

শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গোবিন্দগঞ্জ-বগুড়া রুটে নিয়মিত শিক্ষার্থী-বান্ধব বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থীবৃন্দ।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ