নন্দীগ্রামে গত কয়েকদিন আগে পৌরসভার বৈলগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে পৌর বিএনপি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সেই পরিবারটির মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার বিকেলে নেতাকর্মীদের নিয়ে পৌর বিএনপির সেক্রেটারি কেএম সফিউল আলম সুমন নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি তাদের জন্য ঈদ সামগ্রীও প্রদান করা হয়, যাতে তারা কিছুটা হলেও স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করতে পারে।.
.
এ সময় তিনি বলেন, “মানুষ মানুষের জন্য। একটি পরিবার যখন বিপদে পড়ে, তখন আমাদের সবারই দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই সামান্য চেষ্টা।”.
.
সহায়তা বিতরণের সময় পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রেজাউল করিম সহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।.
.
এ উদ্যোগকে স্থানীয়রা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।. .
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: