জানা গেছে, উপজেলার পিরব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজুল ইসলামের রাইস মিলের ট্রান্সফরমারটি গত বুধবার দিনগত রাতে চুরি হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।.
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ ছাতড়া গ্রামের নিজ বাড়ি থেকে শিপন সাকিদারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রান্সফরমার চুরির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। পুলিশের ধারণা, চুরি হওয়া ট্রান্সফরমারের মালামাল শহরের হাড্ডি পট্টি এলাকায় বিক্রি করা হয়ে থাকতে পারে।.
এদিকে চুরি হওয়া ট্রান্সফরমারের মালামাল উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তদন্ত শেষে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।. .
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: