রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।.
.
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।.
.
রাজবাড়ী জেলা যুবদলের সদস্যসচিব মো. আমিনুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতেই এস এম কাওসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।.
.
উল্লেখ্য, তিন দিন আগে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানের পর এক উপপরিদর্শককে (এসআই) মুঠোফোনে কল করেন কাওসার মাহমুদ। পরে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তার কথোপকথনের একাধিক ফোনকলের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।.
.
ফোনকল ফাঁস হওয়ার বিষয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় কাওসার মাহমুদ দাবি করেন, তিনি নিরীহ মানুষকে মাদক দিয়ে হয়রানি না করার কথা বলেছেন। এতে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তবে তা তদন্ত করে দেখার আহ্বান জানান তিনি।.
.
বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি পুনরায় তদন্ত করার জন্য দলের প্রতি আহ্বান জানিয়েছেন।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: