জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর নামে প্রায় ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।.
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, অনুসন্ধানে জিএম কাদেরের নামে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা এবং তার স্ত্রীর নামে ২৬ লাখ ৪৩ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। সম্পদের উৎস যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে।.
২০২৫ সালের শুরুতে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।.
একই সময়ে দুদক সমাজসেবা অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও ভুয়া পদ তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে। কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকা আত্মসাত এবং ৯ কোটি টাকার আর্থিক অসঙ্গতির অভিযোগ রয়েছে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: