• ঢাকা
  • বুধবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় কোটিপতি ব্যবসায়ীর আত্মহত্যায় তিন জনের বিরুদ্ধে মামলা


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২০ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় কোটিপতি ব্যবসায়ীর আত্মহত্যা: সাবেক স্ত্রী, বর্তমান স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা.

“বনমালী মালি তুমি পরজনমে হইও রাধা... তুমি আমারিই মত জ্বলিয়া জ্বলিও...” — এই আবেগঘন স্ট্যাটাস দিয়েই বিষাক্ত ট্যাবলেট সেবন করেন বগুড়ার ডাল ব্যবসায়ী রাহুল যাদব গোয়ালা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।.

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাহুলের সাবেক স্ত্রী প্রিয়া রানী মহন্ত (২৮), তার বর্তমান স্বামী হৃদয় মহন্ত (২৫) এবং প্রিয়ার পিতা প্রদীপ মহন্ত ওরফে ভম্বলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (১৭ মে) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহতের পিতা নিরঞ্জন প্রসাদ গোয়ালা।.

রাহুল যাদব বগুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নামাজগড় ডালপট্টির কোটিপতি ডাল ব্যবসায়ী ছিলেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ সালে প্রিয়া রানীর সঙ্গে তার বিয়ে হয়। পরে গোপন সূত্রে জানা যায়, বর্তমান স্বামী হৃদয় মহন্তের সঙ্গে আগ থেকেই প্রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।.

এজাহারে আরও বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি মেয়েকে কোচিং সেন্টারে নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন প্রিয়া রানী। এরপর আর ফিরে আসেননি। কয়েকদিন পর তিনি হৃদয় মহন্তকে বিয়ে করেছেন— এমন একটি হলফনামা পাঠান। অভিযোগ রয়েছে, বাড়ি ছাড়ার সময় তিনি নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা ও ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যান।.

পরিবারের দাবি, স্ত্রীর চলে যাওয়া ও পরবর্তী ঘটনাগুলোতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাহুল যাদব। মৃত্যুর আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসেও তিনি সেই কষ্টের ইঙ্গিত দিয়েছিলেন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ