জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অভিনব ‘Eco Green Consultant Robot’ নির্মাণ করে বগুড়া জেলায় প্রথম স্থান অর্জন করেছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই উন্নয়নের ধারণাকে সামনে রেখে তৈরি করা এই রোবটটি বিচারকদের মুগ্ধ করে। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করেন এ.কে.এম রাফিউল আলম, আব্দুর রহমান এবং নুসলান শাহাদত। তাদের উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও প্রযুক্তিগত দক্ষতার স্বীকৃতি হিসেবে এই সাফল্য অর্জিত হয়। শিক্ষার্থীদের এমন অর্জন শুধু প্রতিষ্ঠান নয়, পুরো জেলার জন্য গর্বের বিষয়। সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।.
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: