• ঢাকা
  • শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ছ’মিলে নিয়ে ধর্ষণ, মামলা দায়ের ​


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৩ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ছ’মিলে নিয়ে ধর্ষণ, মামলা দায়ের.

বগুড়া প্রতিনিধি:.

বগুড়ার সোনাতলা উপজেলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে একটি স’মিলে (করাতকল) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেছেন।.

​ঘটনাটি ঘটেছে গত ৩০ জুন (মঙ্গলবার) দুপুরে উপজেলার নিমের পাড়া গ্রামের জনৈক মোস্তফার স’মিলের ভেতর।.

​ঘটনার বিবরণ

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আসামির নাম মো. চৈতা (৫২)। সে সোনাতলা উপজেলার লোহাগাড়া গ্রামের মৃত ভাদুর ছেলে। গত ৩০ জুন দুপুরে ওই শিশুটিকে ফুসলিয়ে নিমের পাড়া গ্রামের একটি স’মিলের ভেতর ডেকে নিয়ে যায় চৈতা। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।.

​ধর্ষণের সময় শিশুটির আর্তচিৎকার শুনে স’মিলের মালিক মো. মোস্তফা ঘটনাস্থলে এগিয়ে আসেন। স’মিল মালিককে আসতে দেখে চতুর চৈতা ভুক্তভোগী শিশুকে ফেলে রেখে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।.

​মামলা দায়ের

​পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে বিস্তারিত খুলে বলে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে ভিকটিমের মা মোছাঃ কাঞ্চন বেগম বাদী হয়ে সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন।.

মামলা সংক্রান্ত তথ্য:.

  • মামলা নং: ০১
  • তারিখ: ০১-০৭-২০২৬ খ্রি.
  • সংশ্লিষ্ট ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(১) ধারা।

 .

​পুলিশ জানিয়েছে, মামলার পর থেকে অভিযুক্ত আসামি মো. চৈতা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ