• ঢাকা
  • মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় হাতকাটা সৌরভ-সানাউল গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, অস্ত্রসহ আটক ৩ সদস্য


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৫ পিএম
বগুড়ায় হাতকাটা সৌরভ-সানাউল গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, অস্ত্রসহ আটক ৩ সদস্য

বগুড়ায় ‘হাতকাটা সৌরভ’ ও সানাউল গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার সারাদিন শহরের পুরান বগুড়া এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন সাদাফ ও লেফটেন্যান্ট ফাহাদ।.

আটক ব্যক্তিরা হলেন গ্যাংয়ের সক্রিয় সদস্য মেহেদী হাসান মীম (২৫), নয়ন মন্ডল (২৫) এবং রোকন ইসলাম জাফর (২৭)। তারা হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে দায়ের করা একাধিক মামলার আসামি বলে জানিয়েছে সেনাবাহিনী।.

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের বাসায় তল্লাশি চালিয়ে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, একটি হকিস্টিক, একটি বিদেশি মদের বোতল, চারটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।.

ক্যাপ্টেন সাদাফ জানান, গ্যাংটির প্রধান ‘হাতকাটা সৌরভ’ এর আগে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়ে বর্তমানে পাবনা জেলা কারাগারে আটক রয়েছেন। তার নেতৃত্বে এই চক্রটি বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছিল।.

তিনি আরও বলেন, আটক তিনজনকে উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ প্রক্রিয়া শেষে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ