ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দ।.
সাক্ষাৎকালে মন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং নগরের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন। প্রশাসকবৃন্দ তাঁদের দায়িত্ব পালনকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।.
নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণের তালিকা:
গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা হলেন:.
সিটি কর্পোরেশন নিযুক্ত প্রশাসক.
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মো. আব্দুস সালাম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মো. শফিকুল ইসলাম খান
খুলনা সিটি কর্পোরেশন নজরুল ইসলাম মঞ্জু
সিলেট সিটি কর্পোরেশন আব্দুল কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মো. সাখাওয়াত হোসেন খান
গাজীপুর সিটি কর্পোরেশন মো. শওকত হোসেন সরকার.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: