• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাবতলীতে তিনমাস মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৭ পিএম
গাবতলীতে তিনমাস মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি : “একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দিবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার গাবতলীতে তোমাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর আয়োজনে তিনমাস মেয়াদী প্লাম্বিং, ড্রাইভিং, বিউটিফিকেশন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন স্থানীয় মাঠে করা হয়েছে। গতকাল সোমবার ওই প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ‘তোমাদের জন্য’ এনজিও’র প্রতিষ্ঠাতা সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ‘তোমাদের জন্য’ এনজিও’র নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলু। তোমাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর সভাপতি অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ: সোবাহান সোহাগ। আরো বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর নূর আহম্মেদ সোহেল, হিসাবরক্ষন অফিসার ফরিদ আহম্মেদ মুন, প্রশিক্ষক সিফাত আহম্মেদ, তানিয়া ইসলাম, ল্যাব সহকারী মোহন, বিন্দু, সৌরভ, আতিক প্রমুখ।.

 .

আতাউর রহমান.

উপজেলা প্রতিনিধি.

গাবতলী, বগুড়া। .

০১৭১৪৬৭৬৮৭১.

২৩.০২.২০২৬. .

Ajker Bogura / আতাউর রহমান

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ