• ঢাকা
  • শুক্রবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া মহানগর বিএনপির নতুন নেতৃত্বে প্রত্যাশার বার্তা


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অনুমোদিত বগুড়া মহানগর বিএনপির নবগঠিত ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন এ কমিটি ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু)। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মশিউর রহমান শামীম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ মনিরুজ্জামান মনিকে।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সোলায়মান আলী।
দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে মহানগর বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক সম্প্রসারণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা মনে করছেন।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভকামনা জানিয়ে নেতাকর্মীরা বলেন, ঐক্য, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে তারা বগুড়া মহানগর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত অবস্থানে নিয়ে যাবেন—এটাই সবার প্রত্যাশা।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ