• ঢাকা
  • মঙ্গলবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ক্ষতিগ্রস্ত বোরো কৃষকদের জন্য তিন মাসের নগদ সহায়তা ঘোষণা কৃষিমন্ত্রীর


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাওরাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো ধান চাষিদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস প্রতিমাসে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে।.

মন্ত্রী বলেন, বন্যায় যেসব কৃষক বোরো ফসল হারিয়েছেন, তাদের পুনর্বাসন ও ক্ষতি পুষিয়ে নিতে এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলছে এবং দ্রুতই সহায়তা বিতরণ শুরু করা হবে।.

তিনি আরও জানান, কৃষিখাতে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তা ও পুনর্বাসন কর্মসূচিও গ্রহণ করা হবে।.

সরকারের এই উদ্যোগে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছুটা হলেও আর্থিক স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।. .

Ajker Bogura / টি এম

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ