• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা।.

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের আরও চারটি সংসদীয় স্থায়ী ও বিষয়ভিত্তিক কমিটি গঠন করা হয়। এর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রেজাউল করিম বাদশার নাম অনুমোদন করা হয়।.

সংসদীয় কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধির বিধান অনুযায়ী গঠিত ১০ সদস্যের এই কমিটিতে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা সভাপতির দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), পিরোজপুর-২ আসনের আহম্মদ সোহেল মনজুর, নেত্রকোনা-৪ আসনের মো. লুৎফুজ্জামান বাবর, বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেনসহ আরও কয়েকজন সংসদ সদস্য।.

এদিকে, একই দিনে কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটিও গঠন করা হয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ