• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শেরপুরে ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক ।


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৫ মে) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।.

আটককৃত হাবিবুর রহমান (২৫) উপজেলার বিশালপুর ইউনিয়নের শরিফপুর গ্রামের বাসিন্দা এবং কোরবান আলীর ছেলে। ডিএনসি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—ঢাকা-রংপুর মহাসড়ক ব্যবহার করে একটি মাদক চালান পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে বগুড়া জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।.

বিকেল সাড়ে ৫টার দিকে সাউদিয়া ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টসের সামনে সন্দেহজনক আচরণ করতে দেখে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ২০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ২০ গ্রাম।.

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তাহিদুল আলম বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেছেন।.

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। উদ্ধার হওয়া চালানের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।.

ডিএনসি জানিয়েছে, মাদক পাচার ও ব্যবসা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সহযোগিতায় ভবিষ্যতে আরও বড় ধরনের মাদকচক্র ভেঙে দেওয়ার আশা করছে সংস্থাটি।. .

Ajker Bogura / টি এম

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ