• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাবতলীর হোসেনপুরে সংঘর্ষে ‘জুলাই যোদ্ধা’ সাফি ও তার মা আহত, থানায় এজাহার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫৯ এএম
ছবি : সংগৃহীত


বগুড়ার গাবতলী উপজেলার হোসেনপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত সাফি ও তার মা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গাবতলী মডেল থানায়।.


অভিযোগকারী মোখলেছার আলী জানান, গত ৩ মার্চ রাতের দিকে হোসেনপুর স্ট্যান্ড এলাকায় তার ছেলে সাফির সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে সাফি আহত হন। পরদিন ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে সাফির বাড়ির সামনে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে। এতে সাফির মা হোসনে আরা বেগম (৪০) গুরুতর আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে আক্রমণ চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত হোসনে আরা বেগম চিকিৎসাধীন রয়েছেন।.


লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— খোরশেদ আলম (৫২), মিন্টু সরদার (৪৮), হাসান আলী (২৮), মহিদুল ইসলাম (১৯), বাক্কা মিয়া (৩২), নুর নব্বী সরদার (৪০) ও মোস্তাফিজুর রহমান মোস্তা (২৭)।.


আনিসুর রহমান আনিস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গাবতলী মডেল থানা বলেন, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.


স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।.

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ