রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। বহু হতাহতের শঙ্কা। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনাস্থলে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা।.
.
স্থানীয় কলেজ ছাত্র বেনজির হোসেন বলেন, বাসটি উল্টে যাওয়ার সময় ৪০ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত ৫-৬ জন যাত্রী সাঁতার কেটে তীরে আসতে পেরেছে। উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: