• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নারী বিপিএলের সম্ভাব্য ভেন্যুতে বগুড়া, আলোচনায় শহীদ চান্দু স্টেডিয়াম


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫২ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি–টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।.

বিসিবি সূত্রে জানা যায়, সীমিত পরিসরে একটি ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। এতে কয়েকটি দল অংশ নিতে পারে এবং অল্প সময়ের মধ্যেই ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে।.

টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হিসেবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের নাম আলোচনায় রয়েছে।.

তবে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি, দল, ফ্র্যাঞ্চাইজি কিংবা প্লেয়ার্স ড্রাফট নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি। এসব বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের পরই নিশ্চিত তথ্য জানা যাবে।.

বাংলাদেশ নারী দলের কয়েকজন তারকা ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নারী ক্রিকেটকে আরও বড় পরিসরে নিয়ে যেতে এমন একটি ফ্র্যাঞ্চাইজি লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু হিসেবে যুক্ত হলে উত্তরাঞ্চলের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও নতুন আগ্রহ তৈরি হতে পারে।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ