.
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন-এ ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।.
নিহত মো. তারেক (৪৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিনি প্রাণ হারান।.
পরিবার সূত্রে জানা গেছে, মো. তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।.
এ ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: