• ঢাকা
  • রবিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শাজাহানপুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রনিকে গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১০ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলা গন্ডগ্রাম দক্ষিন পাড়ার আসামী মোঃ রনি হোসেন (২৬) এর বসতবাড়ী তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।.

 গ্রেফতারকৃত আসামী হলো, শাহজাহানপুর উপজেলার বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড ভন্ডগ্রাম দক্ষিণপাড়ার পিতা মোঃ নিহাজ উদ্দিনের ছেলে নিষিদ্ধ ঘোষিত অবৈধ ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী মোঃ রনি হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়।.

আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ইয়াবার একটি চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে, সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, গন্ডগ্রাম দক্ষিন পাড়ার আসামী মোঃ রনি হোসেনে নিজ দখলীয় বসতবাড়ী তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়।.

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ