• ঢাকা
  • মঙ্গলবার, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শিশুর আবদার পূরণে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিশুর আবদার পূরণে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি.

 .

বগুড়ার শিবগঞ্জে এক শিশুর ছোট্ট ইচ্ছাকে গুরুত্ব দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।.

 .

স্থানীয় সূত্রে জানা যায়, কিচক হরিপুর এলাকার শিশু আতিকুরের দীর্ঘদিনের একটি ছোট্ট শখ ছিল—একবার মন্ত্রীর গাড়িতে চড়বে। বিষয়টি প্রতিমন্ত্রীর কানে পৌঁছাতেই তিনি স্নেহভরে শিশুটিকে ডেকে নিজের গাড়িতে পাশে বসান। আকস্মিকভাবে স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে আতিকুর।.

 .

পরে প্রতিমন্ত্রী শিশুটিকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গেও কিছু সময় কাটায় আতিকুর। প্রতিমন্ত্রীর এমন আন্তরিকতা ও স্নেহময় আচরণে উপস্থিত স্থানীয় মানুষের মধ্যেও আনন্দ ও প্রশংসা দেখা যায়।.

 .

স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন মানবিক আচরণ এলাকাবাসীর মন ছুঁয়ে গেছে।.

 . .

Ajker Bogura / সামসিল আরিফিন

বিচিত্র সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ