নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : 'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।.
.
রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বেলা ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।.
.
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার সংগঠক কোহিনুর বেগম প্রমুখ। এতে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।.
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: