বগুড়ার একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেট সাধারণ রোগীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে, যেখানে সরকারিভাবে বিনামূল্যে ব্যবহারের জন্য সরবরাহ করা ট্রলি ও হুইলচেয়ার এখন অবৈধ আয়ের উৎসে পরিণত হয়েছে; অভিযোগ রয়েছে, জরুরি মুহূর্তে রোগী নিয়ে আসা স্বজনদের কাছ থেকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যা গরীব ও অসহায় মানুষের জন্য একপ্রকার বাধ্যতামূলক ‘ফি’-তে পরিণত হয়েছে, ফলে চিকিৎসা সেবার প্রথম ধাপেই ভোগান্তি শুরু হচ্ছে এবং হাসপাতালের পরিবেশও হয়ে উঠছে বিশৃঙ্খল ও অস্বস্তিকর; স্থানীয়দের দাবি, কিছু অসাধু ব্যক্তি নিজেদের মধ্যে সমন্বয় করে এই সিন্ডিকেট পরিচালনা করছে এবং প্রকাশ্যে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো প্রতিকার দেখা যাচ্ছে না, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বচ্ছতা ও মানবিকতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে; এ পরিস্থিতিতে অনিয়ম, দুর্নীতি ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, চিকিৎসা সেবা সহজলভ্য করা এবং একটি নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের উচ্চপর্যায়ের নজরদারি জরুরি বলে মনে করছেন সচেতন মহল, অন্যথায় ক্ষুব্ধ জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: