বগুড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।.
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।.
প্রকল্পটির মাধ্যমে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আধুনিক ও নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।. .
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: