• ঢাকা
  • মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

রমজানের ছুটি নিয়ে নতুন আপডেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষণা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪২ পিএম
প্রতীকী ছবি

প্রথম ১০ দিন ক্লাস চালু রাখার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের.


নিজস্ব প্রতিবেদক.

:
পবিত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ও শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালু থাকবে। এরপর নির্ধারিত ছুটি কার্যকর হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে রমজানের পুরো মাস বন্ধ না রেখে সীমিত সময় শিক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজানের প্রথম ১০ দিন নিয়মিত পাঠদান চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিপিই জানায়, রমজানে বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে জোহরের নামাজ আদায়ের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।.


এর আগে বার্ষিক ছুটির তালিকায় রমজানে ৩০ দিনের ছুটি নির্ধারণ করা হলেও পরে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। আদালতে বিষয়টি নিয়ে রিট দায়ের করা হলে উচ্চ আদালত সাময়িক স্থগিতাদেশ দিলেও আপিল বিভাগ সরকারের সিদ্ধান্ত বহাল রাখে। ফলে প্রথম ১০ দিন বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর থাকছে।
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে সীমিত সময় ক্লাস চালু রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বড় ধরনের ঘাটতি হবে না। পাশাপাশি ধর্মীয় অনুশাসন পালনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।. .

Ajker Bogura / Arifin

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ