২০ এপ্রিল, ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির বগুড়া সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি। সভায় প্রধানমন্ত্রীর বগুড়া সফরকালীন বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় সংশ্লিষ্ট সচিবগণ সফরের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, অনুষ্ঠানসূচি বাস্তবায়ন এবং সমন্বয় কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: