.
.
বগুড়ার কাহালু উপজেলা সাঘাটিয়া গ্রামের মহিলা গাঁজা ব্যবসায়ী মোছাঃ আমেনা বেগম (৪৪) এর নিজ দখলীয় বসত বাড়ীর মাটির দেয়াল টিনের শয়ন ঘর থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ আমেনা বেগমকে, গ্রেফতার করে ডিএনসি-বগুড়া।.
গ্রেফতারকৃত মহিলা আসামী হলো, মোছাঃ আমেনা বেগম (৪৪), স্বামী মোঃ শাহজাহান আলী, সাং সাঘাটিয়া, কাহালু।.
আজ সোমবাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া 'খ' সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলা সাঘাটিয়া গ্রামের আসামী মোছাঃ আমেনা বেগম (৪৪) এর নিজ দখলীয় বসত বাড়ীর পূর্ব দুয়ারী মাটির দেয়াল টিনের চৌচালাযুক্ত শয়ন ঘরের ভিতরে দন্ডায়মান আসামীর ডান হাতে ধরা একটি সিনথেটিক ব্যাগের মধ্যে আলামত প্রাপ্ত।.
উল্লিখিত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কাহালু থানায় উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে, মামলা দায়ের করা হয়েছে।. .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: