বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করা হয়।.
আলী হোসেন ফকির এ পর্যন্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান এবং পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য এবং বাগেরহাট জেলার বাসিন্দা।.
বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করছেন আলী হোসেন ফকির। পুলিশ প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে বিবেচনা করে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।.
নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পুলিশ বাহিনীর আধুনিকায়নে অগ্রাধিকার দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: