• ঢাকা
  • সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সিটিতে ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১১ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে ওয়াসা (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার।.

 .

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৩ মে) প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ২০২৬’ অনুযায়ী বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় আনুষ্ঠানিকভাবে ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।.

 .

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নগরবাসীর জন্য সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতেই এই বিশেষায়িত কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।.

 .

এছাড়া বগুড়া সিটি কর্পোরেশনের পানি শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবী, গ্রেড, মোট জনবল, বেতন-ভাতার মাসিক ব্যয় এবং পানি সরবরাহ খাতে গত পাঁচ বছরের মাসভিত্তিক আয় সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে বলে জানা গেছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ