বগুড়ার আদমদীঘি উপজেলায় এক তরুণীর গোসলের সময় বাথরুমের ভেন্টিলেশন দিয়ে গোপনে ভিডিও ধারণ এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।.
মামলার বাদী মোছা. সাদিয়া আক্তার (২৩) আদমদীঘি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ৯ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তার ছোট বোন প্রতিদিনের ন্যায় বাড়ির পূর্ব পাশে অবস্থিত বাথরুমে গোসল করতে যান। এ সময় হঠাৎ ছোট বোনের চিৎকার শুনে তিনি দ্রুত বাইরে বের হয়ে দেখতে পান প্রতিবেশী রিহেল চেরাগী দৌড়ে পালিয়ে যাচ্ছেন।.
পরে ছোট বোনের কাছ থেকে জানতে পারেন, অভিযুক্ত রিহেল চেরাগী বাথরুমের বাইরের ভেন্টিলেশন জানালা দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে তার গোসলের ভিডিও ধারণ করেন।.
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মোবাইল ফোন থেকে ভিডিও মুছে ফেলার দাবি জানান। তবে অভিযুক্ত পক্ষ বিষয়টি নিয়ে আপত্তি করলে একপর্যায়ে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।.
বাদীর দাবি, ১১ জুন অভিযুক্তের ব্যবহৃত “SK Rihel” নামের একটি ফেসবুক আইডি থেকে তার স্বামীর মেসেঞ্জারে ভিডিও পাঠানো হয় এবং ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়।.
ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা শেষে ন্যায়বিচারের আশায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিহেল চেরাগীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।.
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।.
উল্লেখ্য, মামলার অভিযোগগুলো তদন্তাধীন। তদন্ত শেষে আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই অভিযুক্তের দায়-দায়িত্ব চূড়ান্তভাবে নির্ধারিত হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: