• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সিটি কর্পোরেশনের সূচনাতেই বগুড়ায় ভয়াবহ লোডশেডিং


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৪ পিএম
ছবি: প্রতীকী
ছবি : প্রতীকী

দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরপরই বগুড়া মহানগরজুড়ে দেখা দিয়েছে নজিরবিহীন লোডশেডিং। সারাদেশে বিদ্যমান বিদ্যুৎ সংকটের প্রভাব বগুড়ায় আরও তীব্র আকার ধারণ করেছে। দিনের প্রায় অর্ধেক কর্মঘণ্টাজুড়ে বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে নগরবাসীকে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।মহানগরের বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে বাসাবাড়িতে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে, আর ব্যবসা প্রতিষ্ঠানগুলোও পড়েছে চরম বিপাকে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছে না বলে জানিয়েছেন অভিভাবকরা। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের বাসিন্দাদের প্রত্যাশা ছিল উন্নত নাগরিক সেবা, কিন্তু যাত্রার শুরুতেই বিদ্যুৎ সংকট তাদের সেই আশায় বড় ধাক্কা দিয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নয়ন না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন নগরবাসী।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ