বগুড়ার সান্তাহারে মাদকবিরোধী অভিযানে ফাতেমা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।.
সান্তাহার পুলিশ ফাঁড়ির নবাগত পরিদর্শক খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফাতেমাকে ইয়ার্ড কলোনির বটতলা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।.
গ্রেপ্তারকৃত ফাতেমা বেগম সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনি এলাকার ইউসুফ আলীর মেয়ে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।.
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ফাতেমাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।.
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: