বগুড়ায় গরুর খামারের আড়ালে নকল সিগারেট তৈরির অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এসএম টোবাকো নামের একটি প্রতিষ্ঠানে রয়েল, স্টার, ডার্বিসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল সিগারেট তৈরি করা হচ্ছে।.
স্থানীয়দের দাবি, একসময় নকল পণ্য তৈরির জন্য আলোচিত ছিল কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকা। তবে এখন বগুড়াতেও নকল পণ্য তৈরির এমন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।.
অভিযোগ রয়েছে, গরুর খামারের আড়ালে পরিচালিত ওই কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল সিগারেট বাজারজাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খামারের মালিক যেখানেই নতুন খামার স্থাপন করেন, সেখানেই নকল সিগারেট তৈরির কার্যক্রম শুরু করেন—এমন অভিযোগও করেছেন স্থানীয়রা।.
কারখানায় তৈরি নকল ব্র্যান্ডের কিছু নমুনা ইতোমধ্যে সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: