পূর্ব শত্রুতার জেরে হামলা, শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন।
বগুড়া শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহজালাল (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতের দিকে বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন শাহজালালের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে।
আহত শাহজালাল চক সূত্রাপুর এলাকার বাসিন্দা এবং মো. ইয়াসিন আলীর ছেলে। তিনি পূর্বে ছুরিকাঘাতে নিহত সাবেক যুবদল নেতা ঠান্ডুর ছোট ভাই বলেও স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: