• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বাংলাদেশি পাসপোর্টের অবনতি: ২০২৬ সালের হেনলি সূচকে ৯৭তম


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ (জুলাই) অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা মোট ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়া, ভিসা অন অ্যারাইভাল বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) সুবিধায় ভ্রমণ করতে পারেন। এর মধ্যে ১৭টি দেশে সম্পূর্ণ ভিসামুক্ত, ১৪টি দেশে ভিসা অন অ্যারাইভাল এবং ETA সুবিধা রয়েছে কয়েকটি দেশে।.

তবে ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নত হলেও জানুয়ারি ২০২৬-এর তুলনায় দুই ধাপ পিছিয়েছে। একই সঙ্গে ভিসামুক্ত ও সহজ প্রবেশযোগ্য দেশের সংখ্যাও ৩৭ থেকে কমে ৩৫-এ নেমে এসেছে।.

সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশ সুবিধা পান। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। বাংলাদেশের পরেই রয়েছে নেপাল (৯৮তম) এবং পাকিস্তান (১০১তম)। আফগানিস্তান তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ