• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নেতানিয়াহুর মৃত্যু?


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ
প্রতিবেদনে আরও বলা হয়েছে একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভর আহত হয়েছেন
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয় ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত হানে এবং সেই হামলায় ঘটনাস্থলেই নিহত হন বেঞ্জামিন নেতানিয়াহু
তবে এই দাবির পক্ষে তাসনিম নিউজ কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করেনি । প্রতিবেদনে মূলত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বরাত দেওয়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই পোস্টে স্কট রিটার দাবি করেন একটি ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে । সেই সময় বাসভবনে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভর এবং তিনি ওই হামলায় আহত হন বলে দাবি করা হয়
তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি সত্যিই স্কট রিটারের কি না অথবা অ্যাকাউন্টটি ভুয়া কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি । ফলে নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীন ও নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি
আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা ইসরায়েলের সরকারি কোনো সূত্র থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি । তাই বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা ও গুজবের পরিস্থিতি বিরাজ করছে বলে বিশ্লেষকদের .

.

Ajker Bogura / সামসিল আরিফিন

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ