• ঢাকা
  • শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সদর-৬ উপনির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগে ব্যস্ত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪০ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

আসন্ন বগুড়া সদর-৬ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনকে সামনে রেখে প্রচারণা জোরদার করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এরই ধারাবাহিকতায় তিনি ৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক জনসংযোগ করেন এবং স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
জনসংযোগকালে তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রার্থী সোহেল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়াই তার মূল লক্ষ্য।
তিনি ভোটারদের উদ্দেশ্যে আগামী ৯ তারিখ সারাদিন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “ন্যায় ও ইনসাফের প্রতীক হলো দাঁড়িপাল্লা মার্কা। এই প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”
জনসংযোগে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা প্রার্থীর প্রতি স্থানীয়দের আগ্রহ ও সমর্থনের ইঙ্গিত বহন করে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ