• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম, নেই চাপ


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৭ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চললেও বেশ কয়েকটি কেন্দ্রে লক্ষ্য করা গেছে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। শিকারপুর, কৈচড়, ঘোলাগাড়ী ও হুকমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলো প্রায় ফাঁকা এবং ভোটারশূন্য পরিবেশ বিরাজ করছে।
সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও কমতে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কেন্দ্রগুলোতে কোথাও দীর্ঘ লাইন বা ভোটারদের ভিড় দেখা যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ভোটারদের আগ্রহের ঘাটতি স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।
তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা ভোটগ্রহণে গড়িমসির খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, যার ফলে কেন্দ্রগুলোতে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দিন শেষে ভোটার উপস্থিতির হার কত দাঁড়ায়, সেটিই হবে এ নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ