• ঢাকা
  • রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শাজাহানপুরে বিয়েতে বিলম্বে অভিমান, এক যুবকের আত্মহত্যা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪৪ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়া গ্রামে আকাশ (২৪) নামের এক যুবক পারিবারিক বিষয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ দীর্ঘদিন ধরে বিয়ের জন্য পরিবারের কাছে অনুরোধ করে আসছিলেন। পারিবারিক আর্থিক ও অন্যান্য কারণে বিয়ে বিলম্বিত হওয়ায় তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। গত শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো এক সময় নিজ বাড়িতে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।ঘটনার খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিষয়টি পারিবারিক অভিমানজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।এ ধরনের ঘটনায় স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ