• ঢাকা
  • বুধবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ডঙর বিল ইজারা দেয়ার প্রতিবাদে বগুড়ার গাবতলীতে মানববন্ধন ও বিক্ষোভ


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫০ পিএম
ডঙর বিল ইজারা দেয়ার প্রতিবাদে  বগুড়ার গাবতলীতে মানববন্ধন ও বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া ডঙর বিল ইজারা দেয়ার প্রতিবাদে ইউএনও’কে স্মারকলিপি প্রদান, উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও পৌর সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আকন্দপাড়া মৎস্যজীবিসহ স্থানীয় এলাকাবাসী ওই কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিদা আকতার লাকী, শান্তঘোষ, সিরাজুল ইসলাম লেবু, গোবিন্দ ঘোষ, নৃত্য কুমার ঘোষ, রিপন কুমার মন্ডলসহ শত শত নারী-পুরুষ। এ ব্যাপারে আন্দোলনকারীরা বলেন, আমরা দীর্ঘদিন থেকেই স্বাধীনভাবে বিলে মাছ ধরে আসছি। কিন্তু এবার হঠাৎ করেই আকন্দপাড়া ডঙর বিল ইজারা দেয়ার পাঁয়তারা করা হচ্ছে।.

এ প্রসঙ্গে ইউএনও হাফিজুর রহমান বলেন, সরকারী নিয়ম-নীতি মেনেই জেলা জলমহাল কমিটি আকন্দপাড়া ডঙর বিল ইজারা দেয়ার কার্যক্রম পরিচালনা করছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ২০একরের নিচে হলে উপজেলা জলমহাল কমিটি আর ২০একরের বড় বিল হলে জেলা জলমহাল কমিটি বিলের ইজারা দিয়ে থাকে। আকন্দপাড়া ডঙর বিল ৬২ একর হওয়ায় সরকারী রাজস্ব আদায়ের স্বার্থে জেলা জলমহাল কমিটি ডঙর বিলের ইজারা দেয়ার কার্যক্রম পরিচালনা করছে।. .

Ajker Bogura / আতাউর রহমান

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ