বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় বিএনপির দুই নেতার মধ্যে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন মনোনয়ন জমা দেওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। শেখ তাহাউদ্দিন নাইন বিগত আওয়ামীলীগ আমলে সুবিধা ভোগী ছিলেন বলে অভিযোগ উঠেছে ।.
ঘটনাটি দলীয় অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, বিষয়টি দলীয় ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।.
উল্লেখ্য, বগুড়া-৬ সংসদীয় আসন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।.
. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: