• ঢাকা
  • শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উন্নয়ন নিয়ে মতবিনিময়


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।.

সভায় কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন পরিচালনা পর্ষদের সদস্যরা।.

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজকে আরও আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।.

এ সময় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ কলেজ ও হাসপাতালের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের মতামত তুলে ধরেন। সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।.

সভায় পরিচালনা পর্ষদের সদস্য, কলেজ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ