• ঢাকা
  • রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শাহজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুইজন আহত, হাসপাতালে ভর্তি


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৩ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেজোড়া বাজার এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২০ জুন) এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কামারপাড়া গন্ডগ্রাম এলাকার মো. সোহাগ হোসেন (৩৫), পিতা শহিদুল ইসলাম এবং শিবগঞ্জ উপজেলার পণ্ডিতপাড়া আটমূল গ্রামের মো. রুবেল মিয়া (৩৮), পিতা মৃত রহিম উদ্দিন।.

স্থানীয় সূত্রে জানা যায়, বেজোড়া বাজার এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় তারা ছুরিকাঘাতের শিকার হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।.

এ ঘটনায় হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছেন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ