কাহালু-নন্দীগ্রামের এমপি মোঃ মোশারফ হোসেন বগুড়া বিমানবন্দর চালু হওয়ার পর শিশুদের নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও সচিবের কাছে আবেদন করেছেন। তিনি জানান, মুরইল ইউনিয়নের দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কারণে উচ্ছেদ হয়েছে। বিমানবন্দরটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রায় ৩–৪ কিলোমিটার দূরত্ব হওয়ায় স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে দুই পাশে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ অপরিহার্য। এমপি মোশারফ হোসেন ইতিমধ্যেই বিমান সচিবের সঙ্গে আলোচনায় বসেছেন এবং শিক্ষার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: